ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

লালবাগে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের নয় ইউনিট। এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর (অপারেশন) কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনো ফায়ার সার্ভিস কাজ করছে।


এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ফায়ার সার্ভিসে দুটি ইউনিট বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো সাতটি ইউনিট যোগ হয়।


আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑